২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক পরীক্ষার পঞ্চম দিনে ২৩৩ জন বহিস্কৃত

এসএসসি, দাখিল ও এসএসসি কারিগরি পরীক্ষার পঞ্চম দিনে নকলের দায়ে সারাদেশে ২৩৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসএসসিতে ৮৩ জন, দাখিলে ১০০ জন এবং এসএসসি কারিগরি পরীক্ষায় ৫০ জন বহিস্কৃত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 11:11 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

নকলে সহায়তা করায় বহি®কৃত হয়েছেন ১৪ জন শিক্ষক। এ দিন পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন তিন হাজার ২৫৩ জন ছাত্রছাত্রী।

এ নিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রথম পাঁচ দিনের বহিষ্কার হওয়া ছাত্রছাত্রী ও শিক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৮৮৯ ও ৩৬ জন। আর পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা হচ্ছে ১৫  হাজার ৬৬৯ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এই তথ্য জানিয়েছে।

মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট নয়টি বোর্ডের অধীনে আট মার্চ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে তিন পর্যায়ের মাধ্যমিক পরীক্ষা।

রোববার পঞ্চম দিনে এসএসসিতে গণিত (আবশ্যিক), দাখিল পরীক্ষায়  সাধারণ গণিত, তাজবীদ (মুজাব্বিদ গ্র“প) ও তাজবীদ (হিফজুল কুরআন) এবং এসএসসি ভোকেশনালে গণিত-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার এই তিন পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ১০ লাখ ২৯ হাজার ৮৮৫ জন। গতবারের চেয়ে  এবার পরীক্ষার্থী বেশি ৩৪ হাজার ৭৬২ জন । গত বছর এ সংখ্যা ছিল নয় লাখ ৯৫ হাজার ১২৩।

পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এক হাজার ৯০৮টি কেন্দ্রে। এর মধ্যে এসএসসির কেন্দ্রের সংখ্যা ৯০৬ , দাখিলের ৪৬৭ এবং ভোকেশনাল কেন্দ্রের সংখ্যা ৫৩৫।