২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ মহাসচিব ম্যাককিনন এখন ঢাকায়

কমনওয়েলথ মহাসচিব ডন ম্যাককিনন তিন দিনের সফরে রোববার মধ্যরাতের পর ঢাকা এসে পৌঁছেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 04:43 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

সফরকালে তিনি বিএনপির খালেদা জিয়া এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

২২ জানুয়ারীর একতরফা সাধারণ নির্বাচন বাতিলের পর পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাককিননের বাংলাদেশ সফরকে তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।

কমনওয়েলথ সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে,  বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন, কমনওয়েলথ মহাসচিবের আগমন বাংলাদেশ ও কমনওয়েলথের মধ্যে সহযোগির্তা বৃদ্ধি করবে।

কমনওয়েলথ জানিয়েছে, উন্নয়ন সহযোগীরা বাংলাদেশে কালো টাকা ও পেশীশক্তিমুক্ত একটি বিশ্বাসযোগ্য ও সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী।

তারা বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানা গেছে।

নারী উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার ও কমনওয়েলথ জুলাই মাসে ঢাকায় একটি সিম্পোজিয়াম করবে।

আগামী ২৩-২৩ মার্চে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় কমনওলেথ ই-পার্টনারশিপ কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি পাঠাবে।

ম্যাককিনন বৃহস্পতিবার নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।