সায়েদাবাদে বাসের ধাক্কায় মহিলা নিহত
সায়েদাবাদ বাস টার্মিনালে মঙ্গলবার দুপুরে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মহিলা নিহত হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহিলাটি সায়েদাবাদ বাস টার্মিনালে একটি ফলের দোকান থেকে ফল কিনছিলেন। এসময় জননী এক্সপ্রেস নামের একটি বাস টার্মিনাল থেকে বের হওয়ার সময় ওই মহিলাকে ধাক্কা দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মহিলাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব নফহবংি২৪.পড়স কে জানান, বাসটি আটক করা হয়েছে তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
