২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে গুলি ও পাল্টাপাল্টি আটকের ঘটনায় উত্তেজনা

দামুরহুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে সোমবার রাতে বিডিআর ও বিএসএফ এর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 12:10 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সীমান্তের ৮৭ নম্বর মেইন পিলারের কাছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর মহকুমার মালুয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বিনা উস্কানিতে এক রাউন্ড গুলি ছুঁড়লে বিডিআরের ঠাকুরপুর সদস্যরা পাল্টা এক রাউন্ড গুলি ছুঁড়ে এর জবাব দেয়। সোমবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

এদিকে পাল্টাপাল্টি গুলি বিনিময়ের ঘটনার পর রাত ৯ টায় একই ক্যাম্পে বিএসএফ এর সদস্যরা শরিফুল (২১) নামের এক বাংলাদেশী কৃষককে অপহরণ করে নিয়ে যায়। তার বাড়ি চাকুলিয়া গ্রামে। এ ছাড়া রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রতন হালদার নামে এক ভারতীয় নাগরিক বিডিআরের হাতে আটক হয়েছে। আটক রতন নদীয়া জেলার চাকলা থানার সিমুলিয়া হুদাপাড়া গ্রামের মহাদেব হালদারের ছেলে বলে বিডিআর জানিয়েছে। তাকে বিডিআরের হেফাজতে রাখা হয়েছে।

পাল্টাপাল্টি গুলি বিনিময় ও অপহরণ এবং আটকের ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চুয়াডাঙ্গাস্থ রাইফেলস ব্যাটালিয়নের উপ--অধিনায়ক মেজর লুৎফুর মতিন নফহবংি২৪.পড়স এর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, বিনা উস্কানিতে গুলিবর্ষণ এবং বাংলাদেশের কৃষককে অপহরণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার দিনের যেকোনো সময়ে বিডিআর ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে তিনি আশা করছেন।