২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ছাত্রদলের হামলায় আহত ২

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা--কর্মীদের হামলায় দুই ছাত্র গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 04:20 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

আহতরা হলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের আবদুল্লাহ আল মামুন ও ফরেস্ট্রি চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মিনহাজুর রহমান। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্র হলের ২০২০ নম্বর কক্ষের একটি সিট দখলের জের ধরে ছাত্রদলের সোহান ও মামুনের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে ছাত্রদলের মুকুল ও আলমগীরের নেতৃত্বে জুবায়ের, শফিক, শাপলা, সোহান ও মামুনসহ ১৫/২০ জনের একটি দল ওই কক্ষের দরজা ভেঙে প্রবেশ করে মামুন ও মিনহাজকে প্রচণ্ড মারধর করে। খবর পেয়ে প্রক্টর গোলাম আলী হায়দার ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হল প্রভোস্ট ড. বদিউজ্জামান ফারুক জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রক্টোরিয়াল বডির বৈঠক হবে।

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।