২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে: সি এস করিম

পরিবেশ দুষণ, আবহাওয়ার বৈচিত্র্য প্রভৃতি সমস্যাকে বিবেচনায় রেখেই বাংলাদেশের কৃষি ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 02:36 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

কৃষি উপদেষ্টা ড. সি এস করিম মঙ্গলবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ইউএসডিএ প্রকল্প পর্যালোচনা কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসাইন মিঞার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক (শস্য) ড. মো. আবদুর রাজ্জাক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহা--পরিচালক ড. এম এ হামিদ এবং কর্মশালার ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. বাহাদুর মিঞা।

তিন দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষকরা ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের তিন শতাধিক বিজ্ঞানী অংশগ্রহণ করেন।