২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের মেয়রের জামিনের আবেদন নাকচ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জামিনের আবেদন মঙ্গলবার নাকচ করে দিয়েছে মহানগর দায়রা জজ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 07:44 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বিচারক একেএম আনোয়ার হোসেন জরুরি বিধিমালা ২০০৭ অনুযায়ী যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার মেয়রের জামিনের আবেদনের শুনানি শেষে মঙ্গলবার দুপুরে তা নাকচ করে দেন।

আদালত সূত্র জানায়, রোববার মেয়রের আইনজীবীরা এই আদালতে তার জামিন চেয়ে আবেদন করেন। মেয়রের অনুপস্থিতিতে সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ বন্ধ হয়ে যাওয়ায় তার জামিনের আবেদন জানান আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার জানান, মঙ্গলবার এ আবেদনের শুনানি শেষে মহানগর দায়রা জজ তার জামিনের আবেদন নাকচ করে দেন।

মেয়রের পক্ষে মামলা পরিচালনা করেন প্রবীণ আইনজীবী আহসানুল হক হেনা ও সাবেক পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী। এসময় মেয়রের জামিনের পক্ষে অনেক আইনজীবী আদালতে উপস্থিতি ছিলেন।

আইন--শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত ৭ মার্চ মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে তার বাসা থেকে আটক করে। পরদিন মুখ্য মহানগর হাকিম আদালত তার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়ে দেন। মেয়র বর্তমানে বান্দরবান কারাগারে রয়েছেন।