মিরপুর থানা বিএনপি সভাপতি মোশারফ হোসেন মশু গ্রেপ্তার
রাজধানীর মিরপুর থানা শাখা বিএনপি সভাপতি মোশারফ হোসেন মশুকে মঙ্গলবার রাতে যৌথবাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে মিরপুর থানা পুুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিরপুর থানার পুলিশ জানায়, যৌথবাহিনীর মিরপুর ক্যাম্পের সদস্যরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক নম্বার সেক্টরের বাড়ি থেকে মশুকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০ টার দিকে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই আলমগীর হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, মশুর বিরুদ্ধে জমি দখল ও দূর্নীতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। জরুরি ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি সাধারণ এজাহার (জিডি) দায়েরের প্রস্তুতি চলছে।
