২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের খামারে সংক্রমণ ঠেকাতে ৩০ হাজার মুরগি নিধন

মারাত্মক সংক্রামক রোগ ছড়িয়ে পড়ায় ঢাকার অদূরে রাষ্ট্রায়ত্ত করপোরেশনের মালিকানধীন একটি খামারের ৩০ হাজারেরও বেশি মুরগি গত সপ্তাহে মেরে ফেলা হয়। কয়েকটি গবেষণাগারে আক্রান্ত মুরগির নমুনা পরীক্ষার পর কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে রোগটি নাম নিউক্যাসল (রানিক্ষেত রোগ নামে বেশি পরিচিত) । এই রোগ হাঁসমুরগির ক্ষেত্রে ভয়াবহ সংক্রামক হলেও মানুষের শরীরে সংক্রমণের কোন ইতিহাস নেই। রোগটি ওই করপোরেশনের খামারের আশেপাশের আরও কয়েকটি খামারেও সংক্রমিত হয়েছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। ঠিক কত মুরগি আক্রান্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুরগির খামারে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ায় গত সপ্তাহে ৩০ হাজারেরও বেশি মুরগি মেরে ফেলা হয়। দেশের কয়েকটি গবেষণাগারে নমুনা পরীক্ষার মাধ্যমে কর্তৃপক্ষ মঙ্গলবার এটি নিউক্যাসল তথা রানিক্ষেত রোগ বলে নিশ্চিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 02:55 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

দুটি রাষ্টায়ত্ব  ও দুটি বেসরকারি  গবেষণাগার পৃথক পরীক্ষা মাধ্যমে এই ভাইরাসজনিত রোগটির ব্যাপারে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। রোগটি মুরগির জন্য মারাত্মক সংক্রামক হলেও মানুষের শরীরে সংক্রমিত হওয়ার রেকর্ড নেই। সরকার রোগটি সম্পর্কে আরও নিশ্চিত হতে আক্রান্ত মুরগির শরীর থেকে সংগ্রহকরা  নমুনা পরীক্ষার জন্য থাইল্যান্ড পাঠিয়েছে।

এ ব্যাপারে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে বলেন, “দেশের পরীক্ষাগার থেকে পাওয়া ফলাফলের ব্যাপারে আমরা আস্থাশীল। তবে আন্তর্জাতিক মানদণ্ডের নিরিখে নিশ্চিত হওয়ার জন্য আমরা নমুনা বিদেশের গবেষণাগারে পাঠিয়েছি।”

বাংলাদেশে নমুনা পরীক্ষাকারী গবেষণাগারগুলো হচ্ছে বাংলাদেশ পশুসম্পদ বিভাগের অধীন  ‘বাংলাদেশ লাইভস্টক রিসার্স ইনস্টিটিউট’ ও ‘সেন্ট্রাল ডিজিস ইনভেস্টিগেশন ল্যাবরেটরি’ এবং ‘ব্রাক ডিজিস ডায়াগনস্টিক ল্যাবরেটরি’ ও ‘অ্যাডভান্সড ল্যাবরেটরি’।

সাভারে বিমানের খামার থেকে ফেব্র“য়ারির ২২ থেকে ২৫ মার্চ সময়ের মধ্যে আক্রান্ত মুরগির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এই রোগের কারণে ২২৫ বিঘার বি¯তৃত খামারটিতে মুরগির উৎপাদন বন্ধ হওয়ার পাশাপাশি  কর্তৃপক্ষ খামারটির শাকশবজি ও ফলমূলও সাময়িকভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। তাই বিমানের ক্যাটারিং সার্ভিসের জন্য এ সব পণ্য আমদানি করারও সিদ্ধান্ত নিতে হয়েছে বিমানকে। 

বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা খামারে উৎপাদন স্থগিত রেখেছি। পশুসম্পদ বিভাগ থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখা হবে।” 

বিমানের খামারের কাছেই, গাজীপুরের কাশিমপুর ও শ্রীপুরে আরও ১৩টি ব্যক্তিমালিকানাধীন খামারের  মুরগিও এই নিউক্যাসল রোগে আক্রান্ত হয়েছে। তবে ওইসব খামারের কত মুরগি আক্রান্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পশুসম্পদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে  নফহবংি২৪.পড়স কে বলেন “রোগটি যে নিউক্যাসল সে ব্যাপারে আমরা স্থানীয় গবেষণাগারগুলো থেকে রিপোর্ট পেয়েছি।” 

নিউক্যাসল রোগে মুরগির পাতলা পায়খানা, কাশির দমকে শ্বাস--প্রশ্বাসের ওঠানামা শুরু হয়, পাখা ঝুলে পড়ে, পা টেনে টেনে হাঁটতে হয়; মুরগি সারাক্ষণ মাথা ও গলা নাড়াতে থাকে, চোখ ও গলার চারপাশ ফুলে যায় এবং একপর্যায়ে মুরগি সম্পূর্ণ নেতিয়ে পরে। 

নফহবংি২৪.পড়স এর জিজ্ঞাসার জবাবে ‘ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের’ বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট মশিউর রহমান বলেন, “কয়েকটি খামারের আংশিক জায়গায় রোগটি ছড়িয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় আর ছড়ানোর আশঙ্কা নেই।”

আরেকজন কর্মকর্তা জানান, এই রোগের হুমকির মুখে পড়া খামারগুলো হচ্ছে, কাজী, তান্নি, স্টারব্রিডারর্স, মা, সামিয়া, ওসমান, ওমেগা ও ঊষা।

কাজী ফার্মের মহাব্যবস্থাপক  ওসমান আলী খান অবশ্য তার খামারে এই রোগ ছড়ানোর আশঙ্কা নাকচ করে দিয়ে বলেন, “আমাদের খামারে এই রোগাটি ছড়ানোর কোন সম্ভাবনা নেই।”