২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরের ওয়ার্ড কমিশনার রিনা নাসের গ্রেপ্তার

ঢাকা সিটি কর্পোরেশনের ৪১, ৪২ ও ৪৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কমিশনার রিনা নাসের ওরফে মাধবীকে সোমবার গভীর রাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 10:14 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

মোহাম্মদপুর থানা এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর তাকে এক মাসের আটকাদেশের প্রস্তাব দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, যৌথবাহিনীর সদস্যরা সোমবার রাত ২টার দিকে মোহাম্মদপুরের আজিজ জয়েন সোসাইটির বি/৭/এ বাসা থেকে রিনা নাসেরকে আটক করে। রাত আড়াইটায় মোহাম্মদপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।  

মোহাম্মদপুর থানা পুুলিশ মঙ্গলবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে পাঠায়। সিএমএম আদালতের ম্যজিস্ট্রেট শামসুল আলম শুনানি শেষে মাধবীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার পক্ষে কেউ জামিন আবেদন করেনি বলে আদালত পুলিশ জানিয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান নফহবংি২৪.পড়স কে জানান, মাধবীর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণ, সরকারি কাজে বাধাদান, চাঁদাবাজি এবং অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে।