মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা
রাজধানীবাসীর বুধবার সকালে ঘুম ভেঙ্গেছে মেঘে ঢাকা আকাশ দেখে। সঙ্গে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি।
তবে এ বৃষ্টির পরিমাণ এতই কম যে তা পরিমাপের অযোগ্য বলে মনে করছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, শুধু ঢাকার আকাশই এমন মেঘে ঢেকে রয়েছে, দেশের আর কোথাও এমন আবহাওয়া বিরাজ করছেনা।
সকালে বৃষ্টি খুবই অল্প হলেও বিকেল বা রাতে বেশি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে তারা। সারাদিন আকাশ মেঘাচ্ছন্নও থাকতে পারে।
বুধবার সকাল নয়টা পর্যন্ত দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। আর ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রী সেলসিয়াস।
