শীর্ষ সন্ত্রাসী লিয়াকতের ভাই নান্নু গ্রেপ্তার
মাদারীপুর জেলার শিবচর থানার ভান্ডারী--কান্দা ইউনিয়নের চেয়ারম্যান ও ‘তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী’ শওকত হোসেন ওরফে নান্নুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
নান্নু গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী লিয়াকত হোসেনের ছোট ভাই। পুলিশ বলছে চেয়ারম্যান নান্নু ‘কুখ্যাত’ লিয়াকত--হান্নান বাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি।
ডিবি পুলিশের সহকারি কমিশনার মো. নাজিমুল হক জানান, মঙ্গলবার রাতে হাতিরপুল এলাকা থেকে নান্নুকে একটি রিভলবারসহ গ্রেপ্তার করা হয়। শুধু রমনা থানাতেই তার নামে খুন, চাঁদাবাজি ও অস্ত্রসহ সাতটি মামলা আছে।
তিনি আরও জানান, নান্নুকে বুধবার দুপুর ৩ টার দিকে আদালতে পাঠানো হবে।
