সম্পত্তির হিসাবে অসঙ্গতি ধরা পড়ায় লবীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপি নেতা ও সাবেক সাংসদ আলী আসগার লবীর বিরুদ্ধে গুলশান থানায় বুধবার দুপুরে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গুলশান থানার এসআই রওশন আলী নফহবংি২৪.পড়স -কে জানান, দুদকে জমা দেওয়া সম্পত্তির হিসাবে অসঙ্গতি ধরা পড়ায় তার বিরুদ্ধে দুদকের উপ--পরিচালক শিরিন পারভীন বাদী হয়ে দুর্নীতি দমন আইনে মামলাটি দায়ের করেছেন।
তিনি জানান, দুদকে দেওয়া হিসাব অনুযায়ী তার নামে সাত কোটি টাকা জমা আছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, হিসাবের অতিরিক্ত ১৫ কোটি ২৫ লাখ টাকা প্রিমিয়ার ও আল--ফালাহ ব্যাংকের বিভিন্ন শাখায় আলী আসগার লবীর নামে জমা আছে।
এসআই রওশন জানান, মামলার তদন্ত কর্মকর্তা এখনও ঠিক করা হয়নি। কমিশনই তা নির্ধারণ করবে।
গত ৬ ফেব্র“য়ারি বিএনপির সাবেক সাংসদ আলী আসগার লবীকে যৌথ বাহিনীর সদস্যরা তার গুলশানের বাসভবন থেকে আটক করে। পরদিন ৭ ফেব্র“য়ারি তার জামিনের আবেদন নাকচ করে ৩০ দিনের আটকাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত।
