লুট হওয়া সোনাসহ চট্টগ্রামে ৬ ডাকাত গ্রেপ্তার
পুলিশ বুধবার সকালে ছয় ডাকাতকে নগরীর ঝাউতলা থেকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১০ ভরি সোনা, চারটি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোপন সংবাদ পেয়ে খুলশী থানা পুলিশ ঝাউতলা বাজারের ডিজেল কলোনি ঘেরাও করে এদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ডাকাতরা হল হাটহাজারীর মোরশেদ, বাঁশখালীর আজগর এবং নগরীর কালাম, সোলায়মান, পারভেজ ও টিপু ।
কোতোয়ালি জোনের সহকারি কমিশনার (এসি) আবু বকর সিদ্দিক জানান, এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডাকাত মোরশেদ সাংবাদিকদের জানায়, মঙ্গলবার রাতে রাঙ্গুনিয়ার একটি বাড়িতে তারা ডাকাতি করেছে। তাদের দলে ১০ জন ডাকাত রয়েছে বলেও জানায় সে।
