সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুদক
দাখিল করা সম্পত্তির হিসাবে অসঙ্গতি ধরা পড়ায় বিএনপি নেতা ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বুধবার সন্ধ্যায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মোহাম্মদপুর থানার এসআই হীরক কুমার গোস্বামী জানান, তিনি দুদকে যে হিসাব দিয়েছেন তার চেয়ে দুই কোটি ৫৮ লাখর টাকার বেশি সম্পদ তার আছে। হিসাবে এই অসঙ্গতি ধরা পড়ায় তার বিরুদ্ধে দুদকের উপ--পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে দুর্নীতি দমন ও বিশেষ জরুরি ক্ষমতা আইনে এই মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, এই মামলার তদন্তকারি কর্মকর্তা কমিশন নিজেই ঠিক করবে।
