২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের এত বেশি স্পর্শকাতর হওয়া উচিত নয়: হাইকোর্ট

সর্বোচ্চ আদালত নিয়ে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে হাইকোর্ট বলেছে, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা না দিলে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান বিকশিত হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 01:29 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

২১ মার্চ দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে একজন আইনজীবীর করা আবেদন নাকচ করে দিয়ে বৃহস্পতিবার আদালত বলেছে, আমাদের এত বেশি স্পর্শকাতর হওয়া উচিত নয়। আমরা সবকিছুর উর্ধ্বে না।

আদালত আরো বলেছে, মানবজমিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জনমনে বিরূপ প্রভাব পড়েছে বলে মনে হয় না। বিচারকদের সততা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলে পরবর্তীতে আরও সতর্ক হতে হবে।

বুধবার মানবজমিন পত্রিকায় “সর্বোচ্চ আদালত কি বিতর্ক মুক্তির পথে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই অ্যাডভোকেট তাসাদ্দুক হাসানের পক্ষে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান আদালতে প্রতিবেদনটি উপস্থাপন করে পত্রিকাটির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আবেদন জানান।

বৃহস্পতিবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রতিবেদনটি পরীক্ষা করে রুল জারি করতে অস্বীকৃতি জানায়।

মাসুদ রেজা সোবহান আদালতে বলেন, প্রকাশিত প্রতিবেদনটিতে বিচারকদের যোগ্যতা, দক্ষতা, সততা ও রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একে হলুদ সাংবাদিকতা আখ্যা দেওয়া যায়।

তাই পত্রিকাটির বিরুদ্ধে স্বপ্রনোদিত আদালত অবমাননার রুল জারির আবেদন জানান তিনি।

সোবহান বলেন, প্রত্যেক বিচারপতির সততা, দক্ষতা, যোগ্যতা ও রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা আদালত অবমাননার সামিল। আদালত অবমাননার অভিযোগ না আনলে এ ধরনের প্রতিবেদন প্রকাশে সাংবাদিকদের উৎসাহিত করা হবে।

আদালতে এটর্নি জেনারেল ফিদা এম কামালের বক্তব্য রাখার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।

রুল জারি না করার পর অ্যাডভোকেট তাসাদ্দুক হাসান নফহবংি২৪.পড়স কে বলেন, তারা রোববার বিষয়টি আবেদন আকারে পুনরায় উপস্থাপন করতে পারেন।