ফরিদপুরের বিএনপি নেতা নাসিরুলকে ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাব
রাজধানীর মালিবাগ এলাকা থেকে বৃহষ্পতিবার ফরিদপুরের বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
ষষ্ঠ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর -১ আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।
র্যাব--৩ এর একজন কর্মকর্তা জানান, বৃহষ্পতিবার দুপুর আড়াইটায় মালিবাগের একটি বাসা থেকে নাসিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি ফরিদপুরের বোয়ালমারী থানায় দায়ের করা একটি হত্যা মামলার পলাতক আসামী। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে বলে র্যাব জানায়।
নাসিরুল ইসলামকে মতিঝিল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে তাকে বোয়ালমারী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
মতিঝিল থানার এসআই মো. আবুল বাশার নফহবংি২৪.পড়স কে জানান, বৃহস্পতিবার রাতের মধ্যেই নাসিরুল ইসলামকে বোয়ালমারী থানায় পাঠিয়ে দেওয়া হবে।
