নাসিম ও হুদা দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
ঘুষ নেওয়া ও অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও তার স্ত্রী মিসেস লায়লা আর্জুমান্দ এবং সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।
এই দুই দম্পতির বিরুদ্ধে বুধবার ধানমন্ডি থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয় বলে একজন পুলিশ কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন।
নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে এক কোটি ১৬ লাখ টাকা উপার্জনের অভিযোগ এনেছে দুদক। অন্যদিকে হুদা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে ২ কোটি ৪ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে।
