সালাউদ্দিনের জামিন ফের নামঞ্জুর
বেআইনীভাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা রাখার মামলায় বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার বিকালে তার জামিন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. মমিনউল্লাহ।
গত ৪ ফেব্র“য়ারি রাত ১ টার দিকে যৌথবাহিনী ঢাকা--৪ আসনের সাবেক সাংসদ সালাউদ্দিনের কদমতলীর বাসা থেকে ৫ হাজার ৪শ ইউ এস ডলার, ৭ হাজার ৪শ ১৯ সৌদি রিয়াল, ১ হাজার ৫শ থাই বাথসহ সংযোগসহ কয়েকটি মোবাইল ফোনসেট, বিভিন্ন লোকের নামে পাসপোর্ট, দুইটি তলোয়ার এবং আরও কিছু জিনিসপত্র উদ্ধার করে।
এ ঘটনায় ঢাকার শ্যামপুর থানায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫--খ (১) এবং ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩ ধারায় গত ৮ ফেব্র“য়ারি তারিখে মামলা দায়ের হয়।
১২ ফেব্র“য়ারি ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতের এ মামলায় স্বেচ্ছায় হাজির হয়ে তিনি জামিন চাইলে তার নামঞ্জুর করা হয়।
ওই জামিন নামঞ্জুর হওয়ায় বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবার তার জামিন প্রার্থনা করা হয়। এই আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্ল্যাহ মিয়া।
সালাহউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ডেমরা থানায় দায়ের করা মামলায় আগামি ২৫ মার্চ ঢাকার সিএমএম আদালতে জামিনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
