২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র ব্যবসায়ী নিহত

দৌলতখান উপজেলার জয়নগর এলাকায় বৃহস্পতিবার ভোররাতে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ মিরাজ (৩৫) নামের এক অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

র‌্যাব--৮ এর কর্মকর্তা জামিল উদ্দিন আহমেদ জানান, অস্ত্র কেনাবেচার সংবাদ পেয়ে রাত ৩ টায় তারা জয়নগর এলাকায় আসেন। এ সময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও তখন পাল্টা গুলি চালালে ‘ক্রসফায়ারে’ মিরাজ মারা যায়।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে র‌্যাব ৩৮ রাউন্ড এসএমজির গুলি ও ১৫ রাউন্ড পিস্তলের গুলি বিনিময় হয়েছে বলে র‌্যাব দাবি করেছে। 

নিহত মিরাজ জলদস্যু ডাকাতের ছোট ভাই। ডাকাতি মামলায় সে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী। এ ছাড়া তার বিরুদ্ধে ভোলা ও লক্ষ্মীপুরে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র বিক্রির ছয়টি মামলা রয়েছে।