২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের প্রধান কার্যালয় তৈরির সময় বসুন্ধরায় ভবনে ফাটল, ধসে গেছে প্রধান সড়কের ৩০ ফুট

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় নির্মাণের সময় বুধবার ধসে পড়েছে ভবনের কমপক্ষে ২০টি স্তম্ভ ও প্রায় ৩০ ফুট রাস্তা। এসময় পাশের একটি দোতলা অফিস ও ছয়তলা আবাসিক ভবনে ফাটল দেখা দেয় এবং পুরো এলাকার গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। আতঙ্কিত লোকজন ভবনটি ছেড়ে চলে যায়। তবে বেলা সাড়ে ৩টার দিকে পানি ও গ্যাস পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এদিকে গ্রামীণফোন কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘অনাকাঙ্খিত’ বর্ণনা করে বলেছে, তারা আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার কথা ভেবে জরুরিভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। (আরও তথ্যসহ-- ৩)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 08:23 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ঘটনাস্থল থেকে আমাদের সিনিয়র প্রতিবেদক নাইমুল হক জানিয়েছেন, বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রধান ফটকের পাশেই গ্রামীণফোনের প্রধান কার্যালয় নির্মাণের জন্য প্রায় ছয় বিঘা জমি খোঁড়া হয়। এর লাগোয়া এটলাস সিকিউরিটিজ লিমিটেডের দোতলা ভবনটি আস্তে আস্তে হেলে পড়ে এবং এর একপাশের দেয়াল বুধবার ভোর সাড়ে পাঁচটায় ভেঙে পড়ে। এসময় প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে রাস্তা ধসে পড়ে এবং গ্যাস পাইপলাইন ভেঙে অনর্গল গ্যাস বের হতে থাকে।  

নির্মাণ কাজের পাশেই ছয়তলা আরও একটি এপার্টমেন্ট ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ার আশঙ্কায় দমকল বাহিনীর সদস্যরা মাইকিং করে ওই ভবনের বাসিন্দাদের সরে যেতে বলে। আতঙ্কিত লোকজন মালামাল নিয়ে ভবন ছেড়ে চলে যায়।  

দুর্ঘটনার সময় বসুন্ধরা আবাসিক এলাকার বেশিরভাগ স্থানে গ্যাস ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তক্ষ এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা নফহবংি২৪.পড়স কে জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে প্রধান সড়কে ফাটল দেখা দেয়। বুধবার সকালের দিকে প্রধান সড়ক ধসে পড়ায় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

ধসে পড়া দোতলা ভবনটির মালিক শাহেদ চৌধুরী নফহবংি২৪.পড়স কে বলেন, “গ্রামীণফোনের প্রধান কার্যালয় নির্মাণের সময় চার মাস আগেই ভবনটিতে ফাটল দেখা দেয়। নির্মাণকারী সংস্থাকে বিষয়টি জানিয়েছিলাম আমরা। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।”

নির্মাণকারী সংস্থা এবিসি কনস্ট্রাকশন লিমিটেড এর একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স-- কে বলেন, “আমরা ভবনটি তৈরির আগে মাটি পরীক্ষা করেছি। দুর্ভাগ্যজনকভাবে সেখানকার মাটি নরম ছিল। নতুন করে মাটি এনে ওই জায়গায় ফেলতে হবে।”   

দোতলা ভবনের মালিক শাহেদ চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, দোতলা ভবনটিকে দুই স্তর ও প্রচুর মাটি দিয়ে রক্ষার চেষ্টা করা হয়েছিল। 

গ্রামীণ ফোনের মহাব্যবস্থাপক ইয়ামীন বখত নফহবংি২৪.পড়স কে বলেন, “বিষয়টি শুনেছি। তবে এ মুহূর্তে আমি কিছু বলতে পারছি না।”

এদিকে বুধবার সন্ধ্যার পর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন কর্তৃপক্ষ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকায় দুর্ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে জরুরিভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাটিকে তারা ‘অনাকাঙ্খিত’ বর্ণনা করে বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল বুধবারই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাদের পরামর্শ অনুযায়ী হেলে পড়া ভবন দুটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

তবে কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যাই দেয়নি।