ম.খা. আলমগীর, মীর নাছির ও ছেলে এবং আমান দম্পতির বিরুদ্ধে দূদকের মামলা
আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর, বিএনপি নেতা মীর নাছিরউদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিন এবং আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে মঙ্গলবার পৃথক তিনটি মামলা দায়ের করেছে দূর্নীতি দমন কমিশন। (আরও তথ্যসহ)
মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে তেজগাঁও থানায়, আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে কাফরুল এবং মীর নাছির ও তার ছেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলাগুলো দায়ের করে কমিশন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান নফহবংি২৪.পড়স কে জানান, বিকেল সাড়ে চারটায় দুদকের উপ--পরিচালক জীবন কৃঞ্চ রায় বাদী হয়ে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মহিউদ্দিন খানের বিরুদ্ধে মামলা করেন। তিনি (জাতীয় রাজস্ক বোর্ড) এনবিআরের কাছে জমা দেওয়া আয়কর বিবরণীতে আইএফআইসি ব্যাংক কারওয়ান বাজার শাখায় থাকা ১ কোটি ১৭ লাখ টাকার ছয়টি স্থায়ী আমানত (এফডিআর) সম্পর্কে তথ্য গোপন করেছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই রওশন আলী নফহবংি২৪.পড়স কে জানান, দুদকের উপ--পরিচালক শারমিন ফেরদৌস বাদী হয়ে মীর নাছির ও তার ছেলে মীর হেলালউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে সম্পদের তথ্য গোপন করেছেন। তাদের জ্ঞাত আয়ের বাইরে আরও ২৪ কোটি ৩৪ লাখ ২০ হাজার ছয়শ’ ৩৭ টাকা আছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক নফহবংি২৪.পড়স কে জানান, নামে--বেনামে থাকা ৮ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ২শ ৩২ টাকার সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগে আমানউল্লাহ আমান এবং তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকের উপ--পরিচালক আব্দুল্লাহ আল-জাহিদ মামলাটির বাদী।
অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪--এর ২৬ (১), ২৬ (২), ২৭ ধারা, জরুরি ক্ষমতা বিধিমালা---২০০৭ এর ১৫ ঘ (৫), ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।
