কুষ্টিয়ায় 'এনকাউন্টারে' চরমপন্থী নিহত
জেলার সদর থানার আলামপুরে মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফজলু নামের এক চরমপন্থী নিহত হয়েছে।
পুলিশ জানায়, রাত সাড়ে দশটায় আলামপুরের চান্দামারি গ্রামে গোয়েন্দা পুলিশের একটি দল নিষিদ্ধ ঘোষিত গণমুক্তি ফৌজের বখতিয়ার গ্র“পের নেতা ফজলু (২৫) কে ধরতে গেলে বন্দুকধারীদের সঙ্গে তাদের গুলিবিনিময় হয়। পুলিশের দাবি, ফজলু এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দীন ঘটনার কথা স্বীকার করে বলেন নফহবংি২৪.পড়স কে বলেন,“ ফজলুর বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।”
