চট্টগ্রামের আদালতে সাকাচৌর জামিন আবেদন নাকচ
- চট্টগ্রামের একটি আদালত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় তার জামিনের আবেদন বাতিল করে দিয়েছে।
২৫ ফেব্র“য়ারি রাঙ্গুনীয়া লালানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বর্তমানে কারাগারে আটক বিএনপির এই সাংসদকে প্রধান আসামী করে চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন।
তার পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট এনামুল হক এবং মোরশেদুল ইসলাম রোকন।
সাকা চৌধুরীর আইনজীবী মোরশেদুল ইসলাম রোকন জানান, সাবেক সাংসদের পক্ষে এই মামলায় জামিনের আবেদন জানানো হলে আদালত তা নাকচ দেয়।
যৌথ বাহিনীর হাতে আটক হবার পর সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাঙ্গুনীয়া থানায় ১৬ ফেব্র“য়ারি আরো একটি চাঁদাবাজির মামলা করে চন্দ্রঘোনাস্থ ফেরিঘাটের রাজা মিয়া চৌধুরী।
