সাবেক বিএনপি সাংসদ হারুন অর রশীদ ও এনটিভির এমডি এনায়েতুর রহমান র্যাব হেফাজতে
বিএনপির সাবেক সাংসদ হারুন অর রশীদ, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী এবং স্কাই মটরসের মালিক ইশতিয়াক আহম্মেদকে আটক করে নিজেদের হেফাজতে রেখেছে র্যাব। র্যাবের শীর্ষপর্যায়ের এক কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে বলেন,“শুল্কমুক্ত গাড়ি আমদানি করে অবৈধভাবে ব্যবহারে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার বিকেলে সাবেক সাংসদসহ তিনজনকে র্যাব-- ২ এর হেফাজতে নেওয়া হয়েছে।”
তিনি জানান, সোমবার রাতে র্যাব-- ২ এর সদস্যরা এনায়েতুর রহমান বাপ্পীর ব্যবহৃত জার্মানির তৈরি ‘হ্যামার’ ব্রান্ডের (ঢাকা মেট্রো-ঘ১১-৬১৯৫) বিলাসবহুল গাড়ির কাগজপত্র দেখতে চায়।
হারুন অর রশীদ শুল্কমুক্ত এই গাড়িটি আমদানি করেছিলেন। পরে তিনি গাড়িটি স্কাই মটরসের কাছে বিক্রি করে দেন। কিন্তু শুল্ক মুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি চার বছরের আগে বিক্রি করার নিয়ম নেই।
এনায়েতুর রহমানের গাড়ি চালক মোঃ লিটন নফহবংি২৪.পড়স কে জানান, স্কাই মটরসের কাছ থেকে তার মালিক ৯৭ লাখ টাকা দিয়ে গাড়িটি কিনেছেন।
মঙ্গলবার বিকেলে গাড়ির কাগজপত্র নিয়ে হারুন অর রশীদ এবং এনায়েতুর রহমান র্যাব-২ কার্যালয়ে যান। এ সময় স্কাই মটরসের মালিক ইশতিয়াক আহম্মেদও তাদের সঙ্গে ছিলেন। র্যাব তাদের তিন জনকেই জিজ্ঞাসাবাদ করে।
রাত ৯ টায় পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে র্যাব সূত্র। হ্যামার জিপটি প্রায় ১৮ হাজার আমেরিকান ডলার দিয়ে আমদানি করা হলেও শুল্কসহ এখন এর দাম পড়বে প্রায় ৫২ হাজার ডলার।
কয়েকদিন আগে এনটিভির কর্ণধার ও সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে গ্রেপ্তার করা হয়েছে।
