২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি ফয়জীকে সরানোর জন্য রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আবেদন

সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীকে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন স্বাক্ষরিত এ আবেদন মঙ্গলবার বিকাল চারটায় বঙ্গভবনে পৌছে দেন সমিতির তত্ত্বাবধায়ক নিমেশ চন্দ্র দাস। বঙ্গভবনের প্রধান ফটকে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা এ আবেদন গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

রাষ্ট্রপতির কাছে লেখা সমিতির এ আবেদনে বলা হয়েছে, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর এলএলবি সনদ নিয়ে বিতর্কের ফলে সর্বোচ্চ আদালতসহ সারাদেশে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরও জানানো হয়, বিচারপতি ফয়জীর সনদ বিতর্কের অবসানের জন্য ২০০৫ সালের ৩০ মে সমিতি রাষ্ট্রপতিকে এক পত্রে অনুরোধ জানিয়েছিল।

আবেদনে আরও বলা হয়েছে, গত ৪ মার্চ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিচারপতি ফয়জীর এলএলবির সনদ বাতিল করে। ফয়জীকে একজন পেশাদার আইনজীবী হিসাবে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়।

কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তার এলএলবির সনদ বাতিল কারায় বিচারক হিসাবে তিনি তার সাংবিধানিক যোগ্যতার প্রাথমিক সোপানটি হারিয়ে ফেলেছেন। উদ্ভুত পরিস্থিতিতে বিচারপতি ফয়জীকে অপসারণের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিয়ে  বিচার বিভাগের সুমহান ঐতিহ্য ও ভাবমূর্তি রক্ষার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানানো হয়।

আবেদনটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর পর সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন নফহবংি২৪.পড়স কে জানান, এলএলবির সনদ বাতিল হওয়ায় বিচারপতি ফয়জী বিচারক থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার জন্য তাকে সরানোর জন্য সমিতির পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রতি আবেদন জানিয়েছি।

এদিকে আগামী ১৫ মার্চ পর্যন্ত ছুটিতে থাকা বিচারপতি ফয়জী মঙ্গলবার সকালে যথারীতি তিনি আদালতে আসেন। বিকাল চারটা পর্যšত তার আদালত চেম্বারে থেকে তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গন ত্যাগ করেন।

অন্যদিকে বিচারপতি ফয়জী মঙ্গলবার বিকাল পর্যšত পদত্যাগ করেননি বলে প্রধান বিচারপতির হাইকোর্ট বিভাগের সচিব মাহফুজুল করিম আকন্দ নফহবংি২৪.পড়স কে জানান। প্রধান বিচারপতির অফিসসূত্রও জানিয়েছে, এরকম কোন আবেদনপত্র জমা পরেনি।