২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির ভুয়া নিবন্ধনের দায়ে জামিন পেলেন না নাজমুল হুদা

ভুয়া রেজিস্ট্রেশন ও জাল কাগজ তৈরি করে ‘ক্যাডিলাক এসকেলেড’ গাড়ি ব্যবহারের মামলায় ব্যারিস্টার নাজমুল হুদার জামিন নামঞ্জুর করা হয়ে ছে।একই সঙ্গে আদালত ওই গাড়ির কাগজপত্র বৈধ না অবৈধ জানতে চেয়ে মামলার তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 07:41 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার এ নির্দেশ দেন।

গত ৫ ফেব্র“য়ারি জরুরি ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় গ্রেপ্তার  নাজমুল হুদাকে ঢাকার সিএমএম আদালত থেকে জেল হাজতে পাঠানোর পর আর ও তার পরিবারের সদস্যদের সব ধরনের গাড়ির মালিকানা সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়।

নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদার পক্ষে এ্যাডভোকেট মো. রজ্জব হোসেন ১৫ ফেব্র“য়ারিতে ধানমন্ডি থানায় চারটি গাড়ির তালিকা দাখিল করেন। যার মধ্যে ক্যাডিলাক গাড়ির কাগজপত্র ভুয়া বিবেচিত হওয়ার অভিযোগে ১ মার্চ ধানমন্ডি থানায় নাজমুল হুদার বিরুদ্ধে মামলা হয়।

গতকাল হুদার জামিন এবং ওই গাড়ির জিম্মা চেয়ে আবেদন শুনানি করেন এ্যাভোকেট রজ্জব হোসেন ও ফরিদ উদ্দিন আহমেদ।

এদিকে আগামি ২০ মার্চ হুদার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হবে।

গত সোমবার একই আদালত জরুরি ক্ষমতা অধ্যাদেশের মামলায় বিএনপির শীর্ষ ১০ নেতার সাথে তারও জামিন আবেদন নামঞ্জুর করেন।