২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যৌথবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

কুষ্টিয়ার আলামপুর ইউনিয়নের চান্দামারী ক্যানেলের পাশে যৌথবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের নেতা ও তালিকাভুক্ত সন্ত্রাসী ফজলু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশী বন্দুক ও দুই রাউণ্ড কার্তুজ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 12:18 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

যৌথবাহিনী মঙ্গলবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালায়।

পুলিশ সূত্র  জানিয়েছে, মল্লিক মণ্ডলের ছেলে চরমপন্থী নেতা ফজলুর বিরুদ্ধে দুইটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে। তার বাড়ি উপজেলা খোদ্দবাখইল গ্রামে। বাবার নাম ।

পুলিশ সুপার ময়নুল ইসলাম জানান, প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হওয়ার পর যৌথবাহিনী সেখান থেকে ফজলুর লাশ, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।

রাতেই ফজলুর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।