২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের টাওয়ার তৈরির সময় বসুন্ধরায় ভবন হেলে পড়েছে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের নির্মানাধীণ টাওয়ারের পাশের একটি দোতলা ভবন হেলে পড়েছে। এসময় রাস্তার বেশকিছুটা অংশ ধসে এবং গ্যাসের পাইপলাইন ফেটে গিয়ে অনর্গল গ্যাস বেরুচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 01:50 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

দমকল বাহিনীর সদস্যরা হেলে যাওয়া ভবন থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে। গ্যাস নির্গমন বন্ধ করার চেষ্টা চলছে।   

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ ঘটনাস্থল থেকে নফহবংি২৪.পড়স কে বলেন,  “বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে আমাদের জানানো হয়েছে। তবে কারোর হতাহতের খবর পাওয়া যায়নি।”

তিনি বলেন, “গ্রামীণফোনের টাওয়ার নির্মাণের জন্য বেশ কিছুটা জায়গা জুড়ে গর্ত করা হয়েছে। গর্তের পুর্ব পাশের ভবনটি হেলে পড়েছে এবং সামনের রাস্তা ধসে গেছে।”

গ্রামীণ ফোনের মহাব্যবস্থাপক ইয়ামীন বখত নফহবংি২৪.পড়স কে বলেন, “বিষয়টি শুনেছি। তবে এ মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। এ সম্পর্কে আমাদের লিখিত বক্তব্য পরে দেওয়া হবে।”