চট্টগ্রামের জিইসি মোড়ে শতাধিক দোকান উচ্ছেদ
নগরীর ব্যস্ততম জিইসি মোড়ে রোববার দিনভ অভিযান চালিয়ে কয়েকটি বহুতল বাণিজ্যিক ভবনের অননুমোদিত অংশ এবং শতাধিক দোকান ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
উচ্ছেদ অভিযানে এগার তলা ভবন ইফকো কমপে¬ক্স ও গোল্ডেন প্ল¬াজার কার পার্কিংয়ের জায়গায় নির্মিত শতাধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। ভবন দুটির নকশার বাইরে বানানো অংশও ভেঙে ফেলা হয়।
এ ছাড়া অভিযানকারী দল পাশেই চউকের জায়গায় নির্মিত পারটেক্স শিল্প প্রতিষ্ঠানের একটি গুদামও ভেঙে দেয়।
চউক ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌসের নেতৃত্বে অভিযান চলাকালে দোকানদার ও ভবন মালিকরা সময় চাইলেও দেওয়া হয়নি।
ম্যাজিস্ট্রেট বলেন, “আপানাদের নোটিশ দেওয়ার পরও অনেক সময় পেরিয়ে গেছে।”
উচ্ছেদ অভিযান স্থগিত করা হবে না বুঝতে পেরে অনেকেই সঙ্গে সঙ্গে মালামাল সরিয়ে নিতে শুরু করে। এরপর বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়।
বুলডোজারের ব্লেডের নিচে পড়ে বোনানজা রেস্টুরেন্ট, মেনজ ক্লাব, ক্যাটস আই, হোটেল জামান, আনন্দ ফার্নিচার, বিএম স্যানিটারি, পিজা ল্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টসহ অনেক প্রতিষ্ঠান।
সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চলে।
