দর্শনা পৌর বিএনপি নেতা আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্টের সভাপতি হাজী শওকত আলীকে আটক করা হয়েছে।
বিডিআরের বিশেষ টহলদল জীবননগর শহরের বিডিআর চেকপোস্টের সামনে থেকে শনিবার রাত ১০টায় তাকে আটক করে।
