২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়জীর বিচারক থাকার বৈধতা নেই’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাইকোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর এলএলবি সনদ বাতিল করে দেওয়ায় তার আর বিচারক হিসেবে কাজ করার অধিকার নেই বলে মনে করছেন শীর্ষস্থানীয় আইনজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 11:09 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

শনিবার ফয়জীর সনদ বাতিলের খবর শোনার পর বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ নবহবংি২৪.পড়স কে বলেন, “বিচারকদের তালিকা থেকে ফয়জীর নাম বাদ দেওয়া উচিত। ফয়জীরও উচিত এখন আর বিচারকের চেয়ারে না বসা। উনি বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং দেশের  সঙ্গে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে ফৌজদারী মামলা হওয়া উচিত।”

সনদ বাতিল হওয়ার পর তার বিচার কাজের আইনগত অধিকার নেই বলেও তিনি মত দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীরুল ইসলাম বলেন, “তার সনদ বাতিলের যে সিদ্ধান্ত বার কাউন্সিল নিয়েছিল তা সঠিক প্রমাণিত হল। ফয়জীর বিচারক থাকার আইনগত ও নৈতিক ভিত্তি আর থাকল না। এখন স্বয়ংক্রিয়ভাবে তিনি পদ থেকে অপসারিত।”

এক প্রশ্নের জবাবে তিনি নবহবংি২৪.পড়স কে বলেন,“ প্রধান বিচারপতি এখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিদ্ধান্ত সম্পর্কে বলেন, সমিতিতো এখনও ফয়জীর বেঞ্চ বর্জন করছে। তা বহাল থাকবে।”

এই বিষয়ে জানতে চাওয়া হলে এটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, লিখিত কিছু পাওয়ার আগে আমি কোনো মন্তব্য করব না।

ফয়সল মাহমুদ ফয়জীর সনদ জাল সম্পর্কে খবর প্রথম আলো ও ভোরের কাগজে প্রকাশিত হয় ২০০৪ সালের ৩০ অক্টোবর। পরদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বার কাউন্সিল প্রধান বিচারপতির কাছে ফয়জীকে বিচার কাজ থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।

ওই দিনই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তার আদালত বর্জন শুরু করে এবং বিষয়টি তদন্ত করার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার দাবি জানায়।