সারের দাবিতে দিনাজপুরে মহাসড়ক অবরোধ
দিনাজপুরের আমবাড়ীতে কৃষকরা ইউরিয়া সারের দাবিতে শনিবার দিনাজপুর--গোবিন্দগঞ্জ মহাসড়ক দুঘণ্টা অবরোধ করে রাখেন।
প্রশাসনের হস্তক্ষেপে পরে অবরোধ প্রত্যাহার করা হয়।
সারের দাবিতে কৃষকরা শনিবার সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে জড়ো হতে শুরু করেনে।
এর পর কয়েকশ কৃষক সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দিনাজপুর--গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন।
তারা চলতি ইরি--বোরো মৌসুমে পর্যাপ্ত সার সরবরাহ এবং সঠিকভাবে তা বণ্টনের দাবি জানান। স্লিপ বিলি--বন্টনে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা অনিয়ম এবং স্বজনপ্রীতি করছেন বলেও তারা অভিযোগ করেন।
দিনাজপুর বিডিআর এর সহায়তায় দুই ট্রাক ইউরিয়া সার ঘটনাস্থলে নিয়ে এসে বণ্টনের পর অবরোধ প্রত্যাহার করা হয়।
