বান্দরবানে আগুনে পুড়ে একজনের মৃত্যু
মাতাল হয়ে নিজ বাড়িতে আগুন লাগিয়ে তাতে পুড়ে মারা গেছেন বান্দরবান শহরের স্টেডিয়াম এলাকায় রিক্সাচালক আশরাফ।
দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার গভীর রাতে গৃহকর্তা আশরাফ (৪০) মাতাল অবস্থায় নিজ ঘরে আগুন লাগিয়ে দেন। পরিবারের অন্য লোকজন এ সময় বের হতে পারলেও আশরাফ ভেতরে থেকে যান।
পরে দমকল বাহিনী গিয়ে স্থানীয় লোকজনের সহায়তা আগুন আয়ত্বে আনে এবং আশরাফের লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি গরুও পুড়ে ছাই হয়েছে।
