২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনের মধ্যে নির্বাচন চায় আওয়ামী লীগ

জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানালেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 01:55 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

দলের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে দেখা করে আগামী জুনের মধ্যে নির্বাচনের বিষযে যে দাবি জানিয়ে এসেছিলেন তর প্রতিধ্বনি করে হাসিনা বলেন, “আশা করি জুনের মধ্যে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন কার্যকর ভূমিকা নেবে।”

কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের আগে সাংবাদিকদের উপস্থিতিতে শুরুর বক্তব্যে শনিবার হাসিনা এসব কথা বলেন।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এই বৈঠকটি শুরু হয়।

জাতীয় এবং আর্ন্তজাতিক প্রেক্ষাপট ও পরিমণ্ডল বিবেচনা করে আওয়ামী লীগ সব সময়ই দলের মধ্যে সংস্কার ও পরিবর্তন এনেছে বলে দাবি করেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, জরুরি অবস্থা উঠে গেলেই আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে।