পাঁচ দিন পর আশুগঞ্জ জিয়া সার কারখানায় উৎপাদন শুরু
পাঁচ দিন বন্ধ থাকার পর শুক্রবার রাত ১১ টার দিকে উৎপাদন শুরু হয়েছে আশুগঞ্জ জিয়া সার কারখানায়। ‘পাওয়ার প্লান্টের’ যান্ত্রিক ক্রটির কারণে গত ২৫শে ফেব্র“য়ারি রাত ১১টা থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পাঁচ দিন বন্ধ থাকার কারণে প্রায় আট হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যহত হয়।
জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া জানান পাওয়ার প্লান্টের যান্ত্রিক ক্রটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেলে সংশ্লিষ্ট প্রকৌশলীরা প্রায় এক সপ্তাহ চেষ্টা করে এই ত্র“টি সারিয়ে তোলে।
প্রসঙ্গত, দৈনিক ১ হাজার ৬শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম জিয়া সার কারখানা গত আগষ্ট মাসে ৬০ কোটি ব্যয়ে ‘ওভারহোলিং’ করা হলেও যান্ত্রিক ক্রটির কারণে গত ছয় মাসে অন্তত ১০ বার উৎপাদন বন্ধ হয়েছে। সবশেষে উৎপাদন বন্ধ হয়েছিলো চলতি বছরের ২৩ জানুয়ারী।
