২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএসএফ প্রত্যাহারের পর খালেদা ও হাসিনার নিরাপত্তা নিয়ে দুই দলে উদ্বেগ

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) প্রত্যাহারের পর খালেদা জিয়া ও শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ দুদলেই উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 12:17 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

গত ২২ ফেব্র“য়ারি এসএসএফ প্রত্যাহার করে নেওয়ার পর তাদের নিরাপত্তার জন্য সমান সংখ্যক পুলিশ ও সাদা পোষাকধারী সদস্য (এসবি) নিয়োজিত রয়েছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র নজরুল ইসলাম খান দলীয় নেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে  নফহবংি২৪.পড়স--কে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বিগত পাঁচ বছরের শাসনামলে উগ্র জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী থাকাকালে দেশের স্বার্থে ওই কঠোর ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস নির্মূলে তিনি সফল হয়েছিলেন। শীর্ষ জঙ্গি নেতাদের ধরে শাস্তি দেয়াও সম্ভব হয়েছিল। এ অবস্থায় তার নিরাপত্তার বিষয়টি সরকারের গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিরাপত্তা প্রসঙ্গে তার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নফহবংি২৪.পড়স--কে বলেন, শেখ হাসিনার জীবনের ওপর অনেক আগে থেকেই হুমকি রয়েছে। ২১ শে আগস্টসহ বিভিন্ন সময়ে তার জীবননাশের চেষ্টাও হয়েছে। এসব ঘটনার পূর্ণাঙ্গ কোনো তদন্ত হয়নি। হামলাগুলোর সঙ্গে যারা জড়িত ছিলো বা যাদের নির্দেশে শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা হয়েছে তারাও থেকে গেছে ধরা-ছোঁয়ার বাইরে। তাই আগামীতেও যে তারা শেখ হাসিনার জীবননাশের চেষ্টা করবে না এর নিশ্চায়তা কেউই দিতে পারে না।

জানা গেছে, দুনেত্রীর বাসভবনের নিরাপত্তায় বর্তমানে মোট ৩০৮ জন (প্রতি বাসভবনে চার শিফটে ১৫৪ জন) পুলিশ ও এসবি সদস্যের বিশেষ দল রয়েছে।

পুলিশি নিরাপত্তার মধ্যে আছে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসভবন ও বিএনপি চেয়ারপারসনের কার্যালয় বনানীর হাওয়া ভবন এবং ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদন ও ধানমন্ডির ৩ নং সড়কে আওয়ামী লীগ কার্যালয়। এসব স্থানে মেটাল ডিটেকটর আর্চওয়ে বসানো হয়েছে। তাছাড়া, দুনেত্রী বাইরে বেরুলে তাদের গাড়ির সামনে প্রটেকশন কারসহ পুলিশের ২টি পিকআপ ভ্যান ও একটি বিশেষ শাখা (এসবি) ভ্যান থাকে।

দুই নেত্রীর বাসভবনে প্রতি শিফটে পুলিশ ও এসবি সদস্য মিলে ২৬ জন মোতায়েন থাকেন। এছাড়া তারা সেসব স্থানে যান সেখানে পুলিশের আলাদা নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়। 

এদিকে, সরকারের নেওয়া নিরাপত্তার বাইরে আওয়ামী লীগ দলীয় নেত্রীর জন্য ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী গঠন করেছে। সুধাসদনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাইরে শেখ হাসিনার কোনো কর্মসূচী থাকলে প্রায় দুঘণ্টা আগে একটা অগ্রবর্তী দল অনুষ্ঠানস্থলে অবস্থান নেয়াও এ বাহিনীর দায়িত্ব। 

খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়টি দেখাশুনা করছেন মেজর জেনারেল (অব.) জেড এ খান ও  কমোডর (অব.) সাইফুল ইসলাম ডিউক। এছাড়া হাওয়া ভবনে পুলিশের নিরাপত্তার বাইরে স্থায়ীভাবে আনসারের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

বাসভবনের বাইরে বেরুলে খালেদা জিয়া ঘিয়ে রঙ্গের নিশান পাজারো গাড়িটি ব্যবহার করেন। এর বাইরে গাড়ি বহরে আরো একটি পাজারো গাড়ি থাকে যাতে তাঁর ব্যক্তিগত কর্মকর্তারা থাকেন। হাওয়া ভবনে নিরাপত্তায় একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে ১৫ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকেন। 

শেখ হাসিনার সার্বিক নিরাপত্তার প্রধান হিসেবে আছেন মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকী।  তিনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার দেবর। এছাড়াও সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, অবসরপ্রাপ্ত পাঁচ মেজর ও একজন স্কোয়াড্রন লিডারসহ ২৫ থেকে ৩০ জন রয়েছেন।

হাসিনার ব্যবহারের জন্য তিনটা বুলেট প্র“ফ গাড়ি রয়েছে। এই তিনটিই হলো মার্সিডিজ বেঞ্জ কোম্পনীর জি-৫০০ সিরিজের এসইউভি (স্পোট ইউটিলিটি ভেহিকেল)। প্রত্যেকটি গাড়ি পাচঁ হাজার সিসি ইঞ্জিন বিশিষ্ট।