রাজশাহীতে ২ চরমপন্থী আটক
বোয়ালিয়া থানা পুলিশ শুক্রবার দুপুরে মহানগরীর শালবাগান এলাকা থেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার ২ সদস্যকে আটক করেছে। এরা হলো সিরাজগঞ্জের কামারখন্দের ফজর আলী ও সুমন।
বোয়ালিয়া থানার এসআই মো. সাইফুল জানান, আটক দুইজন অপারেশন প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীতে আসে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
