২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিথি পাখির গ্রাম পচামাড়িয়ায় পাখি মেলা

অতিথি পাখির গ্রাম রাজশাহীর পুঠিয়া উপজেলার পচামাড়িয়ায় শনিবার আয়োজন করা হয়েছে পাখি মেলা। শীতের শেষভাগে ঝাঁকে ঝাঁকে এ গ্রামে আসে অতিথি পাখি। গ্রীষ্ম মৌসুমেও মানুষের ভালবাসায় অনেক পাখি থেকে যায় ওই গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী পতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 08:01 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

গ্রামের পাখি সংরক্ষণ কমিটি আয়োজিত শনিবার দিনব্যাপী পাখি মেলা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম। উপস্থিত থাকবেন বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. ইনাম আল হক।

কয়েক বছর ধরে এ গ্রামে নানা প্রজাতির পাখি আসায় এলাকার লোকজন খুব খুশি। গ্রামবাসীরা এখানে বানিয়েছে অতিথি পাখির অভয়ারণ্য ।

এবারের পাখি মেলায় থাকবে চিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন, পাখির ওপর ভিডিও চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজন।

পাখি সংরক্ষণ কমিটির সভাপতি শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক শুভ্রান্ত কুমার এ গ্রামকে পাখি অভয়ারণ্যের মডেল হিসেবে তুলে ধরতে আয়োজন করেছেন পাখি মেলা।