প্রক্সি দিতে গিয়ে আইনজীবী গ্রেপ্তার
হাইকোর্টে প্র্যাকটিস সনদের জন্য লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শুক্রবার গ্রেপ্তার হয়েছেন এডভোকেট মো. আরিফউদ্দিন (৩০) নামে এক আইনজীবী। তাকে ছাড়াতে থানায় গিয়ে আসল পরিক্ষার্থী এডভোকেট মইনুদ্দিনও (৩২) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়, মো. আরিফউদ্দিন শুক্রবার সকালে শেখ বোরহানউদ্দিন কলেজে প্রকৃত পরীক্ষার্থী মইনুদ্দিনের হয়ে পরীক্ষায় অংশ নেন। প্রবেশপত্রে সংযুক্ত ছবি দেখে পরিদর্শকদের সন্দেহ হলে যাচাই করে প্রক্সির ঘটনা ধরা পড়ে। পরে তাকে কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আরিফউদ্দিনকে ছাড়াতে মইনুদ্দিন থানায় গেলে তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
কোতয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মিজানুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, আটক দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে হাজির করা হবে।
