জয়পুরহাটে ১জনকে জবাই
-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামে বৃহস্পতিবার ভোররাতে তাহের উদ্দিন (৩৮) নামে একজনকে জবাই করে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ছোট দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
নিজ বাড়ির শয়নকক্ষে জাহেরকে হত্যা করা হয় বলে তার পরিবার ও পুলিশ জানিয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াহাব নফহবংি২৪.পড়স কে বলেন, “সাত থেকে আট জন আততায়ী ধারালো অস্ত্র নিয়ে তাহেরের বাড়িতে ঢোকে। তারা তাহেরের স্ত্রী ফরিদা বেগমের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর শয়নকক্ষে জবাই করা হয় তাহেরকে।”
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, “তাহেরের স্ত্রী অভিযোগ করেছেন জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ছোট ভাইরা তার স্বামীকে খুন করেছে। এ অভিযোগের ভিত্তিতে নিহতের ভাই শহিদুল ইসলাম ও সেকেন্দার আলমকে গ্রেফতার করা হয়েছে।”
