২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাপিডিয়ার পর আসছে ১০ খণ্ডে বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষা

বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ ‘বাংলাপিডিয়া’র পর এবার দেশের কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে ‘বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষা’ নামে ১০ খণ্ডের নতুন গবেষণা গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে এশিয়াটিক সোসাইটি। জ্ঞানকোষটির প্রধান সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম নফহবংি২৪.পড়স কে এই তথ্য জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 05:44 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

তিনি বলেন, ‘‘আমরা এরইমধ্যে নতুন গ্রন্থের গবেষণা কাজ শুরু করেছি। আগামী বছরের জানুয়ারি নাগাদ এটি প্রকাশ হবে বলে আশা করছি।’’

বাংলাপিডিয়ার মতো নতুন গ্রন্থটিও একইসঙ্গে বাংলা ও ইংরেজি সংস্করণে প্রকাশ করা হবে। এ ছাড়া ইন্টারনেট ও সিডিতে দেওয়া হবে এর ইংরেজী সংস্করণ।

প্রকাশ হতে যাওয়া ‘বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষা’য় বাংলাদেশের শিল্পকলা, চারুকলা, সাহিত্য, বাংলা ভাষা, লোক সংস্কৃতি, ঐতিহ্য এবং আদিবাসী বা ক্ষুদ্রভাষাভাষী জাতিসত্তার কৃষ্টি ও সংস্কৃতি স্থান পাবে।

এই গবেষণাগ্রন্থে আদিবাসীদের বিশেষভাবে প্রাধান্য দিয়ে শুধু তাদের ওপরেই থাকছে একটি  খণ্ড। বিভ্রান্তি ও তথ্য বিকৃতি এড়াতে আদিবাসী গবেষকরাই তাদের নিজেদের খাদ্যাভাস, জীবনযাপন প্রণালী, ভাষা, কৃষ্টি ও ঐতিহ্য -- ইত্যাদি সম্পর্কে লিখবেন। নৃতত্ত্বের একজন গবেষক শুধু সম্পাদনার দায়িত্বে থাকবেন ।

অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, “বাংলাপিডিয়ায় আদিবাসী জীবনাচার সম্পর্কে অসংখ্য বিভ্রান্তিকর ও ভুল তথ্য থাকায় এর পরবর্তী সংস্করণে আমরা ক্ষুদ্র জাতিগোষ্ঠি সম্পর্কিত সব তথ্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষার যে বিশেষ খণ্ডটি আদিবাসীদের ওপর প্রকাশ হতে যাচ্ছে, তার সারাংশ সংশোধনী হিসেবে বাংলাপিডিয়ার দ্বিতীয় সংস্করণে সংযোজন করা হবে।”

২০০৩ সালের মার্চ মাসে বাংলাপিডিয়া প্রকাশিত হলে দেশে -- বিদেশে ব্যাপক সাড়া পড়ে। তবে সম্প্রতি নফহবংি২৪.পড়স এর অনুসন্ধানে দেখা যায়, বাংলাপিডিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর খাদ্যাভাস, জীবনযাপন প্রণালী, ভাষা, কৃষ্টি ও ঐতিহ্য সম্পর্কিত তথ্যের বেশিরভাগই বাস্তবতার সঙ্গে সম্পর্কবিহীন।

অধ্যাপক সিরাজুল ইসলাম এসব ভুলের কথা অকপটে স্বীকার করে পরবর্তী সংস্করেণেই আদিবাসী সম্পর্কিত সমস্ত তথ্য প্রত্যাহার করে নতুন করে লেখা হবে বলে নফহবংি২৪.পড়স কে  জানিয়েছিলেন।

তার মতে, বাংলাপিডিয়ায় আদিবাসী সম্পর্কে সব কিছু সংখ্যাগরিষ্ঠের দৃষ্টিভঙ্গী থেকে ব্যাখ্যা করা হয়েছে বলেই এতে এ ধরনের মারাতœক ত্র“টি রয়ে গেছে। আদিবাসী নেতারাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংশোধন দাবি করেন।