২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে ২ জন গুলিবিদ্ধ,৩ চাঁদাবাজ গ্রেপ্তার

রাজধানীর মগবাজারে চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীদের গুলিতে দুই জন গুরুতর আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 01:17 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশী রিভলবার এবং আটটি গুলিসহ তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। এরা হলো দিপু (২২), সাগর (২৫) এবং শাওন (২৮)।

রমনা থানা পুলিশ জানায়, মগবাজার ওয়্যারলেস গেটে দৈনিক সংগ্রাম কার্যালয়ের পাশে মিলেনিয়াম টেলিকম নামে একটি ফোন--ফ্যাক্সের দোকানে রাত পৌনে বারোটার দিকে ৪/৫ জন সন্ত্রাসী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু দোকান মালিক তা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় দোকানে বসে থাকা শাহাদত হোসেন (২৫) এবং সোরহাব (২৬) নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। দুজনেরই পেটের বাম দিকে একটি করে গুলি লেগেছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শাহাদত হোসেনের অবস্থা আশংকাজনক।

ঘটনাস্থল থেকে রমনা থানার এসআই নাসের হোসেন রাত সোয়া ১২ টায় নফহবংি২৪.পড়স কে জানান, এ ঘটনায় অস্ত্র এবং দ্রুত বিচার আইনে অলাদা দুটি মামলা দায়ের করা হবে।