২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় চরমপন্থী সন্দেহে একজন গ্রেপ্তার

যৌথবাহিনী নওগাঁয় অভিযান চালিয়ে আজম চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 05:54 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

গ্রেপ্তারকৃত আজম চরমপন্থী দলের সদস্য বলে যৌথবাহিনী সূত্র দাবি করেছে। তার বাড়ি রানীনগর উপজেলার রাতোয়াল রাখালগাছী গ্রামে।

সূত্রটি জানায়, বুধবার রাত ৮টার দিকে জেলা সাব-- রেজিস্ট্রি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যৌথবাহিনী বুধবার রাতেই তাকে রানীনগর থানায় সোপর্দ করে।