১৫ দিনের মধ্যেই আসছে এনটিভি
আগামী ১৫ দিনের মধ্যে বেসরকারি টেলিভিশন এনটিভি তার প্রচার শুরু করবে। এমনই ঘোষণা দিলেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক পরামর্শ সভায় এনায়েতুর রহমান বলেন, “কারওয়ান বাজারে প্রগতি টাওয়ারের দুটি তলা ভাড়া নেওয়া হয়েছে। স্যাটেলাইট নিউজ গ্যাদারিং (এসএনজি) এর মাধ্যমে আমরা ১৫ দিনের মধ্যেই প্রচার শুরু করবো।”
সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন এনটিভির শামসুদ্দিন হায়দার ডালিম। উপস্থিত ছিলেন এনটিভির নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ, স্কয়ার গ্র“পের পরিচালক অঞ্জন চৌধুরী প্রমুখ।
