ঢাকা বার এসোসিয়েশন নির্বাচনে প্রধান পদে দুই প্যানেলের জয়
ঢাকা বার এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতির পদসহ ১৬টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল বিজয়ী হয়েছে সাধারণ সম্পাদকের পদসহ নয়টি পদে।
২৭ ও ২৮ ফেব্র“য়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার দুপুর ১২টায় ঘোষণা করা হয়।
নির্বাচনে ১ হাজার ৬২৬ ভোট পেয়ে ফকির দেলোয়ার হোসেন সভাপতি এবং ১ হাজার ৬৪৪ ভোট পেয়ে গোলাম মোস্তফা খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বিরা সভাপতি পদে আইনজীবী ফজলুর রহমান খান পেয়েছেন ১ হাজার ৫৭৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আবদুর রহমান হাওলাদার পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট।
এ ছাড়া মো. হুমায়ূন পাঠান ও পরিমল কুমার বিশ্বাস সহ-- সভাপতি, শাহজাহান ভূঁইয়া কোষাধ্যক্ষ, মো. লিয়াকত আলী লিটন ও মো. ফোরকান মিয়া সহ-- সাধারণ সম্পাদক, লিপি আক্তার লাইব্রেরিয়ান, শাহিনা হক বিউটি সাংস্কৃতিক সম্পাদক এবং মো. শহিদুল্লাহ দপ্তর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
সদস্য নির্বাচিত হয়েছেন সাদিয়া আরেফীন শিল্পী, তাবাসুম রিফাত টুম্পা, আশরাফুল আলম, ইকবাল পারভেজ জুয়েল, জাকির হোসাঈন, হাফিজুর রহমান, হুমায়ূন কবীর, কামাল হোসেন বিশ্বাস, আহমদ উল্লাহ, জালাল আসগর, আব্দুস সালাম খাঁন, নাঈমূল ইসলাম, শহীদুল ইসলাম, ইকবাল হোসেন চৌধুরী এবং আমানুল করীম।
