সাভারে ডাস্টবিনে শিশুর লাশ
সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর এলাকার একটি ডাস্টবিন থেকে পুলিশ বুধবার সকালে ১০ মাসের এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এসআই আব্দুল আলীম জানায়, পলিথিনে মোড়ানো ১০ মাসের এক শিশুর লাশ ডাস্টবিনে পড়েছিল।
পরে কুকুরে তা টেনে সড়কে নিয়ে আসে। তা দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
