টাঙ্গাইলে ভেজাল মসলা ও তেল কারখানা আবিষ্কার, গ্রেফতার ৩
যৌথবাহিনী টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে বুধবার ভেজাল গুড়া মসলা ও তেলের কারখানা আবিষ্কার এবং ৩ জনকে গ্রেফতার করেছে। র্যাব--১২ এর এএসপি সাইফুজ্জামান ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে শহরের বাজিতপুরের একটি বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী।
সে সময় যৌথবাহিনী সেখান থেকে বিপুল পরিমাণ পচা হলুদ ও মরিচসহ ভেজাল মসলা তৈরির জন্য ব্যবহৃত ধানের কুড়া, ইটের গুড়া ও রং উদ্ধার করে।
এই কারখানায় উৎপাদিত পণ্য বাংলার গুড়া মসলা নামে সুদৃশ্য প্যাকেটে বাজারজাত করা হতো।
অভিযানকালে কারখানার মালিক দুই সহোদর লিটন ও ইকবালকে গ্রেফতার করে যৌথবাহিনী।
এদিকে, জেলার মির্জাপুর থানা সংলগ্ন তোফাজ্জল অয়েল মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল তেল আটক করেছে যৌথবাহিনী।
এখান থেকে মিলের মালিকের ছেলে হিমেলকে গ্রেফতার করে যৌথবাহিনী।
