২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট জালালাবাদ গ্যাস সিবিএ নেতা মাসুককে জেল হাজতে প্রেরণের নির্দেশ

জালালাবাদ গ্যাস সিবিএ’র সভাপতি ও মহানগর বিএনপির শ্রম সম্পাদক মাসুক উদ্দিন ওরফে গ্যাস মাসুককে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 04:38 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সিলেট সদর থানার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিনহা ১ মাসের আটকাদেশ দিয়ে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সোমবার মাসুক উদ্দিন সিলেটের যৌথ বাহিনীর কাছে আত্মসম্পর্ণ করে। পরে তাকে র‌্যাব-৯ এর কার্যালয়ে নিয়ে সোমবার রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।

তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ নগরীর হুসনাবাদ আবাসিক এলাকা ও শাহী ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার গ্যাস সংযোগের পাইপ, ২টি রাইজার মেশিন, একটি জিপ (ঢাকা-৬১৮৯৬) সহ বিভিন্ন মালামাল জব্দ করে।