৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
কুমিল্লায় ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রী (১১) কে ধর্ষণের অভিযোগে পুলিশ সোমবার রাতে মো. আবুল কালাম নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম গত ১৯ ফেব্র“য়ারি স্কুলের টিফিনের সময় একটি খালি কক্ষে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করে।
বিষয়টি ছাত্রীর পরিবার থেকে বরুড়া থানাকে জানানো হলে সোমবার রাতে অভিযুক্ত প্রধান শিক্ষককে উপজেলার আদ্রা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান খান জানান, আটক স্কুল শিক্ষক আবুল কালামকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। অন্যদিকে স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
